• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে মাদক ক্রয় বিক্রয়ের সময় গ্রেফতার ৪

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর শিঙ্গেরগাড়ী ডাঙ্গাপাড়া পারেরহাট সাইফুলের বাড়ি থেকে গতকাল রাত ১২ টার দিকে মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় হেরোইন ও ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, আনিছুল ইসলাম (৩৫), ইলিয়াছ আলী (৩৮), শাহজালাল ওরফে সুন্দর (৩২) ও আব্দুল হান্নান (৩৭)। এসময় চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমানের ছেলেসহ অপর একজন পালিয়ে যায়। কিশোরগঞ্জ থানার এস আই খাদেমুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সিঙ্গেরগাড়ী পারের হাট সাইফুলের বাড়ি থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় ৫ পুড়িয়া হেরোইন, ৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক সেবিকে গ্রেফতার করা হয়। এসময় চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে হাসানুজ্জামান সান্টু (২৮) এবং সাদ্দাম হোসেন (৩৫) নামে দুজন মাদকসেবী পালিয়ে য়ায়। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬ জনকে আসামী করে রাতেই একটি মামলা দায়ের করে। মামলা নং- ২৪। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদেরকে আজ বৃহস্পতিবার দুপুওে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ