• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর প্রাণি সম্পদ সপ্তাহ র‌্যালি ও আলোচনা সভা

সিসি নিউজ: নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ্য সবল মেধাবী জাতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে শনিবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালিটি সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক। এছাড়া বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোখছেদুল মোমিন, পোল্ট্রি ফার্ম এসোসিয়েশনের মিজানুর রহমান লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা হাচান আলী, ভেড়া খামারি বানু বেগম, ছাগল খামারি আখতারুজ্জামান, হাঁস-মুরগি খামারি আহম্মেদ আলী প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ে বিনামূল্যে গবাদি পশুর টিকাদান, শিক্ষার্থীদের দুধ খাওয়ার অভ্যাস স্কুলে স্কুলে পালনসহ নানা কর্মসূচী পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ