• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় রাজাকারের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন

জলঢাকা (নীলফামারী) : আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই স্থানীয় রাজাকারদের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। নীলফামারীর জলঢাকায় রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিরোপয়েন্ট মোড়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিনের সভাপতিত্বে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দিন, উপজেলা জাসদের সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জুয়েল, শ্রমিকলীগ নেতা শাহিনুর রহমান, সেচ্ছাসেবকলীগ সভাপতি সালাহ উদ্দিন কাদের, ন্যাশনাল নিউজক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম আইনবিষয়ক সম্পাদক সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মৃত্যুঞ্জয় রায়, সামাজিক সংগঠন শিকড় এর সা: সম্পাদক হাফিজুর রহমান,  শিক্ষক নেতা মর্তুজা ইসলাম, জাসদ ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সোহাগ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা অবিনাশ রায় ও কুলো চন্দ্র রায় প্রমুখ।

এসময় বক্তারা আগামী স্বাধীনতা দিবস পালনের আগেই উপজেলার রাজাকারদের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে একটি ঘৃনা স্তম্ভ স্থাপনের জোর দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ