• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খাগড়াছড়িতে গলা কেটে কলেজ ছাত্রীকে হত্যা

খাগড়াছড়ি: জেলা শহরের প্রাণকেন্দ্রে আরামবাগ এলাকায় এক কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইতি চাকমা (১৮) দীঘিনালা উপজেলার ছনখোলা গ্রামের মৃত অন্তরিন্দ্রীয় চাকমার মেয়ে।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বড় বোনের জামাই ঠিকাদার অটল চাকমা বলেন,‘সোমবার রাত সাড়ে নয়টার দিকে বাসায় ঢুকে ইতি চাকমার লাশ রক্তাক্ত অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
তিনি জানান, খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় একটি ভাড়া বাসায় তিনি ও নিহতের বড়বোন স্কুল শিক্ষিকা জোনাকী চাকমা থাকেন। তাদের সঙ্গেই ইতি চাকমা থাকতেন।
নিহতের বড় বোন স্কুল শিক্ষিকা জোনাকি চাকমা জানান, তিনি প্রতি শনিবার দীঘিনালায় যান এবং বৃহস্পতিবার খাগড়াছড়ি আসেন। তার অনুপস্থিতিতে দুলা ভাই ও শালিকা দুইজন বাসায় থাকতেন।
পুলিশ সুপার মো. মজিদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ইতি চাকমার হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ বেশ কিছু আলামত জব্দ করা গেলেও মোবাইল ফোনটি পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ