• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাইকোর্টে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

ঢাকা: হাইকোর্ট আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের ওপর ছয় মাস স্থগিতের আদেশ দিয়েছেন। একই সাথে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বিচারপিত জেবিএম হাসানের গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইফুল আলম।

এর আগে সোমবার গ্যাসের মূল্যবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে প্রকৌশলী মুবাশ্বির হোসেন একটি রিট করেন।

সোমবার রিটকারীর পক্ষের আইনজীবী সাইফুল আলম বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৪ অনুযায়ী, বছরে একবারের বেশি গ্যাসের মূল্যবৃদ্ধির সুযোগ নেই। অথচ একবারেই দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। গণশুনানির মাধ্যমে ৯০ দিন পর গ্যাসের মূল্যবৃদ্ধি করার কথা। কিন্তু এবারের মূল্যবৃদ্ধিতে আইনের সেসব বিধানের ব্যত্যয় ঘটেছে দাবি করে ক্যাবের পক্ষে প্রকৌশলী মুবাশ্বির হোসেন এই রিটটি করেন।

এর আগে ২৩ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ১ মার্চ থেকে প্রথম দফা এবং ১ জুন থেকে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধি কার্যকর হবে। মূল্যবৃদ্ধির ফলে আগামী ১ মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা দিতে হবে গ্রাহকদের। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে দুই চুলার জন্য ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ