• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলমারীতে আগুনে পুড়লো দুই ভাই বোনের স্বপ্ন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীর শরীফের হাট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে আঃ মান্নান নামে এক কৃষক পরিবারের ভবিষ্যত সাথে সাথে পুড়ে গেছে দুই ভাই বোনের স্বপ্ন। অন্ধকারেই পথিক হয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারের সদস্যরাসহ দুই ভাই বোন।
জানা যায়, উপজেলার শরিফের হাট খন্দকার পাড়া এলাকার এক কৃষি পরিবার ধান, চাল বিভিন্ন ধরনের রবিশস্য ঘরে মজুদ করে রেখেছিল ছিল নগত ক্যাশ টাকা। এগুলো দিয়েই চলে তাদের সংসার। নিজেদের প্রয়োজনের পাশাপাশি চলে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ। কিন্তু সমবার দুপুরে ভয়াবহ এক অগ্নিকান্ডের বাড়িঘর, টাকা পয়সা, ধান, চাল স্বর্ণসহ পুড়ে গেছে অনার্চ পড়ুয়া দুই ভাই বোনের বই খাতা, মুল সনদসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র। সব হারিয়ে তারা এখন যেন দিশাহারা। আর বারবার বলেই যাচ্ছে আমাদের এখন কি হবে। কথা হয় আঃ মান্নান এর অর্নাচ পড়ুয়া মেয়ে মোহছেনা ও ছেলে দুলাল এর সাথে তারা জানান ‘আমরা আর কি কব। আমাদের তো বইখাতাসহ পাশ করা মুল সনদ সবকিছু আগুনে পুড়ে গেছে। এবারে আমরা পড়াশোনা কীভাবে করব, কীভাবে আমাদের খরচ আসবে। কথাগুলো বলতেই কেঁদে ফেলেন তারা। মোহছেনা কুড়িগ্রাম সরকারী কলেজের অর্নাচ ৩য় বর্ষের ছাত্রী এবং দুলাল কুড়িগ্রাম মজিদা কলেজের ফাইনাল বর্ষের ছাত্র। ঘটনার সত্যত্বা স্বীকার করে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার গোলাম মোস্তফা জানান, অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, বেশীরভাগ সময়ে গ্রামাঞ্চল সমুহে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকে কিন্তু আমাদের ছোট গাড়ী না থাকায় অনেক সময় ঘটনাস্থল পর্যন্ত পৌছা সম্ভব হয় না। ফলে অগ্নিকান্ডসমুহে ক্ষতির পরিমাণ বেশী হয়ে থাকে।  ইতি মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সিরাজুদৌলা, ইউপি চেয়ারম্যান আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ