কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সকলের সম্মতিক্রমে সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন এ,কে,এম ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি পুনরায় নির্বাচিত মোঃ আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ পুনরায় নির্বাচিত মোঃ ইব্রাহীম খলিল সোহাগ, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত মোঃ সাইফুল ইসলাম ও কার্য নির্বাহী কমিটির সদস্য পুনরায় নির্বাচিত হয়েছেন সুকুমার রায়। কাহারোল প্রেস ক্লাবের নির্বাচিত কার্য নির্বাহী কমিটিকে অভিন্দন জানিয়েছেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী এবং ৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।