দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্বরণীয় করে রাখতে পুলিশ স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১ মার্চ) দুপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৭ উপলক্ষে দিনাজপুর পুলিশ লাইনে পুলিশ সুপার মো. হামিদুল আলম স্মৃতি স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, কতৃব্যরত অবস্থায় চির বিদায় নেয়া পুলিশ সদস্যরা স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছিলো। জনগনের সেবক এ সব পুলিশ সদস্যদের স্বরণীয় করে রাখার উদ্দ্যেশে এ স্মৃতি স্তম্ভ। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশদের মৃত্যু তা স্বরণ করিয়ে দেয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে স্মৃতি স্তম্ভের ফলকে নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নাম ফলকে নিহত পুলিশ সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুর জামান, পুলিশ পরিদর্শক মোজাফর আহমেদ, হাবিলদাে ইব্রাহিম মন্ডল, কনস্টেবল হারুন অর রশিদ, মোজাহার আলী, শরিফুল ইসলাম, মনজের আলী, আক্তারুজ্জামান ও মামুনি খাতুন।