বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী এলাকার শত শত মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন লৌহমানব বাদশা চৌধুরী। নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়নের স্বীকৃতি স্বরূপ বুধবার বিকেলে উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসী এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী)কে লৌহমানব পদকে ভুষিত করে।
পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী (বিপ্লব চৌধুরী)।তিনি বলেন, এলাকার উন্নয়নের কান্ডারী মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) নিঃস্বার্থ এলাকায় জাফরপুর ব্রীজ, খয়েরবাড়ী ব্রীজ, রাস্তাঘাট, পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রতিষ্ঠাসহ স্কুল কলেজের উন্নয়নে যথেষ্ঠ অবদান রেখে যাচ্ছেন বলেই এলাকার মানুষ তাকে ব্রীজ মাষ্টার উপাধিতে ভুষিত করেছে। সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করার সময় এলাকার মরহুম নুরুল হুদা চৌধুরীর পুত্র মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) বলেন, আমি কিছু পাওয়ার জন্য এলাকার উন্নয়নে কাজ করিনি। যা করেছি তা শুধু একজন মানুষ হিসেবে যা করার দরকার আমি তাই করেছি। এই যে লৌহমানব, ব্রীজ মাষ্টার আমাকে উপাধি দিয়েছে তা শুধু এলাকাবাসী আমার প্রতি ভালোবাসার স্বীকৃতি। হয়তো আমি একদিন থাকবো না কিন্তু আমার এ উন্নয়ন আগামী প্রজন্মদের সমাজসেবায় অগ্রদূত হিসেবে প্রেরণা দেবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক ড. মাসুদুল হক। শত শত এলাকাবাসীর হৃদয়ের অনুভুতি, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার শ্রদ্ধাঞ্জলী জানানো মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটালেন অনুষ্ঠানের সভাপতি। সভা শেষে এলাকার স্কুল-মাদরাসার ছাত্র-ছাত্রীরা বাদশা চৌধুরীকে মানপত্র দিয়ে সম্মান জানায়। অনুষ্ঠানে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, স্কুল-মাদরাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলো।