• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোম্পানীগঞ্জে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষ, নিহত ২

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে বিক্ষুব্ধ এলাকাবাসীর কাছ থেকে আটক ডাকাতকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ডাকাতির সময় ও গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়ও এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

শনিবার (০৪ মার্চ) ভোরে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফা নগর গ্রামের বাসিন্দা জিলু মিয়া ডাকাতদের হাতে খুন হন। এরপর সোনাই মিয়া নামে এক ডাকাতকে আটক করে গ্রামবাসী।

খবর পেয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে আটক ডাকাতকে ছাড়িয়ে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু বিক্ষুব্ধ গ্রামবাসী ডাকাত সোনাই মিয়াকে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনিতে হত্যার চেষ্টা করে।

এ নিয়ে সকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ গ্রামবাসীর। সংঘর্ষে মফিজ মিয়া নামে এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। নিহত মফিজ কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর গ্রামের দক্ষিণ রাজনগরের বাসিন্দা। এছাড়াও পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে অন্তত ১০ পুলিশসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ