• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেমরায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

dav

dav

মো. হারুন-অর-রশিদ, ডেমরা: ডেমরায় বাবার সঙ্গে অভিমান করে ফারজানা আক্তার রূপা (১১) নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ডেমরার সারুলিয়া ইউপি এলাকার ডগাইর পশ্চিম পাড়া তছলিম সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ফারজানা কিশোরগঞ্জের কিশোরগঞ্জ থানার ইসলামপুর গ্রামের স্কুল ব্যাগ তৈরীর কারিগর আব্দুল কাইয়ূমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ফারজানা পাড়া ডগাইর রেনেসা কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। গত ২ সপ্তাহ যাবত তার শ্রেণী পরিক্ষা খারাপ হচ্ছিল। এ বিষয়ে মৃতের বাবা আব্দুল কাইয়ূম শনিবার রাতে মেয়েকে শাসন করে বাইরে চলে যান। এদিকে বাবার বকা খেয়ে ফারজানা অভিমান করে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে কাইয়ূম ফিরে এলে তার মেয়ের ঘরের দরজা বন্ধ পায়। এ সময় পরিবারের সবাই অনেক ডাকাডাকি করে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে মৃতের বাবা জানালায় উঁকি দিলে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশের উপস্থিতিতে মৃতের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) সেলিম বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাজানার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতের লাশ রাজধানীর মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠানো হবে। গলায় ওড়না পেচিয়ে  ফারজানা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আসল ঘটনা বেরিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ