• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় প্রতিপক্ষের আঘাতে আহত ৩

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা পাইটকাপাড়ায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবাবের ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

জানা যায়, জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের মমতাজ আলী ও তার দুই ছেলে আলিমুল ও খাইরুলসহ তার বোরো ক্ষেতে নিড়ানী দিয়ে বাড়ী ফেরার পথিমধ্যে একই গ্রামের তমিজার রহমানের ছেলে জহুরুল ইসলাম, আশরাফ আলী, আলমগীর হোসেন, আতাকুল ও সাজু এবং অজিত আলীর ছেলে মাজেদুল ইসলামসহ আরো অনেকে মমতাজ ও তার দুই ছেলেকে রাস্তায় আটক করে বেধড়ক পেটানো শুরু করে। মারধরের এক পর্যায়ে এলাকার লোকজন তাদের হাত থেকে মমতাজতে রক্ষা করতে পারলেও প্রতিপক্ষরা আলিমুল ও খাইরুলকে জহুরুলের বাড়ীতে নিয়ে গিয়ে বেঁধে রেখে নির্যাতন চালায়। পরে মমতাজের অভিযোগের ভিত্তিতে জলঢাকা থানা পুলিশ গিয়ে গভীর রাতে তাদের উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। ধর্মপাল ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় নির্যাতিত মমতাজ আলী জানায়, প্রতিপক্ষরা সংখ্যায় বেশী হওয়ার কারনে দীর্ঘদিন যাবত আমার পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ