• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উলিপুরে শিক্ষকের পিটুনিতে শিশু শিক্ষার্থী হাসপাতালে

কুড়িগ্রাম: জেলার উলিপুরে শিক্ষকের পিটুনিতে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের রাজনগর হাসিনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী পিটুনির ঘটনায় অভিভাবক মহলে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ আলী শিশু শ্রেণির ক্লাশে গিয়ে শিশুদের হৈচৈ থামাতে গিয়ে অন্তরা (৫) নামে ঐ শিশুটিকে বেদম বেত্রাঘাত করে। সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা শিক্ষা অফিসার তৈফিকুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ