• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে গণধর্ষনের দায়ে ৪ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও : গণধর্ষনের দায়ে ঠাকুরগাঁওয়ে ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন আদালত। এছাড়া প্রত্যেক আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আজ সোমবার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মির্জা মোহাম্মদ আইয়ুব আলী এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার মাধবপুর এলাকার আলাউদ্দিনের ছেলে আলমগীর (২০), জয়শের আলী ছেলে ইসমাইল হোসেন (৩০), আমির উদ্দিন শেখের ছেলে আরিফ হোসেন (২২) ও উত্তর বোয়ালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ইউসুফ আলী (২০)। আসামী আরিফ হোসেন পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন  ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া উত্তর বোয়ালিয়া এলাকায় মিজানুর রহমানের গৃহবধূ ৪ জন যুবকের দ্বারা গণধর্ষনের শিকার  হয়। পরে ওই গৃহবধূ বাদি হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলার সাক্ষী প্রমানের ভিত্তিতে মঙ্গলবার আদালত আসামীদেরকে যাব্বজীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া প্রত্যেক আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ মামলায় সরকারী পক্ষে আইনজীবি ছিলেন আবু তৈয়ব মোহাম্মদ নাজমুল হুদা বাবলু। আসামী পক্ষের আইনজীবি ছিলেন জাকির হোসেন। সরকারী পক্ষে আইনজীবি আবু তৈয়ব মোহাম্মদ নাজমুল হুদা বাবলু জানান, সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত সঠিক রায় প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ