• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে আগুন ৩০ লক্ষাধিক টাকার মামামাল পড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পল্লী বিদ্যুতের লাইনম্যানের ভুলে শর্টসাকিটের আগুনে কয়েকটি দোকানঘর হোটেল গোডাউনে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মামামাল ভষ্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার (গত ৫ মার্চ) সন্ধ্যার আগে চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি বাজারে দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-এর রাণীরবন্দর জোনাল অফিসের কর্মীলা একটি দোকানে নতুন সংযোগ দেয়ার সময় বিদ্যুতের শর্টসাকির্টে আগুন ধরে যায়।
খবর পেয়ে দ্রত সৈয়দপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষনে আগুনে ওই এলাকার আরিফুর রহমানের সার ও কীটনাশক দোকানের ৫ লক্ষাধিক টাকা, মো. সামসুল হকের মুদি খানা দোকানের ১ লক্ষ ৫০ হাজার, জগন্নাথ রায়ের মেশিনারিজ ও হার্ডওয়্যার দোকানের ৭ লক্ষাধিক টাকা, আজাহার আলীর মুদিখানা দোকানের দেড় লক্ষ টাকা, সাইদুল ইসলামের কাপড়ের দোকানের ৫ লক্ষাধিক টাকা, সোলেমান গনির মুদিখানা দোকানের ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রানীরবন্দর পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার মো. আশরাফুল ইসলাম বলেন, আমাদের প্রকৌশলীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিটার স্থাপন করতে গিয়ে ঘটনার সুত্রপাত হলেও আমাদের কর্মীদের কোন দোষ নেই।
দমকল বাহিনী ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুনের সুত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, চিরিররবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন এবং ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ