• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টঙ্গীতে প্রিজনভ্যান লক্ষ্য করে বোমা, যুবক আটক

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে প্রিজন ভ্যানকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মোস্তফা কামাল (২২)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
জানা গেছে, মুফতি হান্নানের সহযোগীকে ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যানটি টঙ্গীর কলেজ গেইট এলাকায় পৌঁছালে এটিকে লক্ষ্য করে ওই যুবক কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমা দুটি রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়।
এদিকে, কি কারণে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান। তিনি বলেন, ওই যুবক আসলে প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমার কিস্ফোরণ ঘটিয়েছে কিনা তাও দেখা হচ্ছে। ওই সময় তিন-চারটা বিস্ফোরণ ঘটে। সে পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধরে ফেলে। স্থানীয়দের সহায়তায় ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ