• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম কারাগারে বন্দিদের শোনানো হলো ৭ মার্চ’র ভাষন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কারাবন্দিদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে কুড়িগ্রাম জেলা কারাগারে এবারই প্রথম শোনানো হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ঐতিহাসিক ৭ মার্চ’র ভাষন।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা কারাগারে ৭শ ৭৪ জন কারাবন্দিকে জাতির জনকের ঐতিহাসিক ভাষন প্রজেক্টরের মাধ্যমে শোনার ব্যবস্থা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এসময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন, জেলার মোঃ লুৎফর রহমানসহ কারাকর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার লুৎফর রহমান জানান, কারাগারে কারাবন্দিদের সংশোধনের অংশ হিসেবে জেলা প্রশাসকের সহায়তায় বঙ্গবন্ধুর ঐতিহাতিক ভাষন শোনানো হয়েছে। যাতে করে কারাবন্দিদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসে এবং মুক্তজীবনে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়।
জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন জানান, বিভিন্ন বিচারে কারাবন্দিরা কারাগারে থাকলেও তারা এই দেশেরই সন্তান। তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন শুনে যাতে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয় সেজন্য এব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ