• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র, আটক ৬

আন্তর্জাতিক ডেস্ক: মাসজুড়ে বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়ায় গিয়েছিলেন ফেব্রুয়ারির ২৬ তারিখ। চারদিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়।
তিনি চলে যাওয়ার পর মালয়েশিয়ার পুলিশ দাবি করছে, সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো। কিন্তু আগেভাগেই তারা তা বানচাল করে দেয়।
কথিত এই ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ছজন বিদেশি নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে তাদের আটক করা হয়। আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক।
মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, ওই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো।
তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।
পুলিশের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টরস জানিয়েছে, আটক চার ইয়েমেনি ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতির সাথে জড়িত।
বাদশাহ সালমানকে হত্যার কথিত এই ষড়যন্ত্র সম্পর্কে সৌদি আরবের কাছ থেকে এখনো কিছু শোনা যায়নি। -বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ