• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

নাটোর: নাটোরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. জামাল হোসেন। বাবার নাম আকবর আলী। বাড়ি নাটোরের লালপুর উপজেলার নারায়ণপুর গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২১ মে ধর্ষণের শিকার হন ওই পুত্রবধূ। তিনি নিজেই লালপুর থানায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে শ্বশুর জামালের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আটজনের সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি জামাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহাঙ্গীর হোসেন বলেন, যথার্থ রায় হয়েছে। আসামি তাঁর প্রাপ্য সাজা পেয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী এমরান হোসেন বলেন, তারা এই রায়ের সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ