• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনায় বজ্রপাতে দুই মাদ্রাসা ছাত্রী নিহত

খুলনা: খুলনায় বজ্রপাতে রাবেয়া খাতুন (১৩) ও রহিমা আক্তার (১৩) নামে দুই মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী গ্রামে এ ঘটনা ঘটে।  রাবেয়া খাতুন পাথরখালী গ্রামের দিদারুল গাজী ও রহিমা আক্তার একই গ্রামের আতিয়ার রহমান গাজীর মেয়ে ওই বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসার  নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে রাবেয়া খাতুন ও রহিমা আক্তার মাদ্রাসা ছুটির পর বাড়িতে যায়। দুপুর ২টার দিকে তারা পার্শ্ববর্তী বড়বাড়ী গ্রামের এক মাস্টারের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা পাথরখালী গ্রামে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে রাবেয়া ও রহিমা ঘটনাস্থলেই নিহত হয়।
বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার বজ্রপাতে দুই ছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ