• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া: জেলার খোকসায় ‘বন্ধুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। খোকসা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শিমুলিয়ায় গাছ কেটে রাস্তায় ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করার চেষ্টা চলছে- এমন খবরের ভিত্তিতে খোকসা থানার একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাত দল। পুলিশের পাল্টা গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হন।
আহত ডাকাতকে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শার্টারগান, একটি পিস্তল, রামদা এবং কাছ কাটার কাজে ব্যবহৃত করাত উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত ডাকাতের নাম মিন্টু (৪২)। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ