সিসি ডেস্ক: মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর শুক্রবার পৃথক স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনেই বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল।
সূত্রমতে, সকালে শিবালয় উপজেলার আরিচা ঘাটের বালুর চর থেকে সাব্বির হোসেনের (৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় একই সময়ে ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের বাঁশঝাড় থেকে দুরন্ত (৭) নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জেড এম জাকির হোসেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।