ঢাকা: বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাতকে গ্রেফতার করা হয়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ গণমাধ্যমকে জানান, রওনক ওরফে মোমিন নামের এক ব্যক্তির করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জেরিন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।