• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

ডোমারে ইউপি চেয়ারম্যান সমিতির কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে ইউপি চেয়ারম্যান সমিতির কমিটি গঠিত হয়েছে। বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদকে সভাপতি ও গোমনাতী আব্দুল হামিদকে সাধারন সম্পাদক করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপুর সভাপতিত্বে ডোমার ডাকবাংল হলরুমে ১০ সদস্য বিশিষ্ট ইউপি চেয়ারম্যান সমিতি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একরামুল হক, কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল হাসান, পাঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম।

নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালী ,আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমের মহড়া অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগের প্রস্তুতি সারাক্ষন আনবে টেকসই উন্নয়ন ”এই শ্লোগানে আজ শুক্রবার নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে এখানে ফায়ার সার্ভিসের কর্মীদল, যুব রেডক্রিসেন্ট দল ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমের মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান, সহকারী কমিশনার (নেজারত) সুফল চন্দ্র গোলদার, ফায়ার সার্ভিসের ডিওডি সিরাজুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল আসাদ ভুইয়া প্রমুখ।

ডোমারে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নীলফামারীর ডোমার উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট রাউতা এলাকার গিরি ধারার পুত্র রামনাথ (৬১) ও চিকনমাটি এলাকার ছয়ফুল ইসলামের পুত্র আব্দুর রশিদ (৩৪)। বৃহস্পতিবার রাতে রামনাথকে ডোমার বাজার হতে ১০ পুরিয়া গাঁজা ও বাসষ্টান হতে আব্দুর রশিদকে ১০ পুরিয়া হিরোইনসহ গ্রেফতার করা হয়।  ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোকছেদ আলী জানান, রাত ১১টায় এসআই নজরুল ইসলাম তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ