• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্কুলের জমি দখলকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সিসি নিউজ: স্কুলের জমি দখলকারীর বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই দখলকারী উল্টো প্রতিবাদকারীদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ মিলেছে। ঘটনাটি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। শনিবার রাতে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মো: কামাল আহমেদ এমন অভিযোগ দায়ের করেছেন সৈয়দপুর থানায়।

অভিযোগ মতে, ওই প্রতিষ্ঠানের চার শতক জমি অবৈধ ভাবে দখল করে বাড়ী নির্মাণ করছেন জনৈক আজহার। স্কুল পরিচালনা কমিটির পক্ষে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। অভিযোগ প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু জোর পূর্বক স্কুলের জমি দখলকারী আজহার তার বাড়ী নির্মান কাজ বন্ধ করেননি। তাই স্কুল কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন। এমন ঘটনায় স্থানীয় লোকজন স্কুলের জমি রক্ষার্থে একমত পোষণ করায় দখলকারী ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি মিথ্যা চাঁদাবাজি ও মানহানির মামলা দায়ের করে তাদেরকে হেনস্তা করার হুমকি পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছেন। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মো: কামাল আহমেদ নিজে বাদী হয়ে শনিবার রাতে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ