বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে আসামি ধরার ১৬ ঘন্টা পর তথ্য দিলেন বদরগঞ্জ থানার ওসি। সংবাদ কর্মিরা বারবার তথ্য চাওয়ার পরেও তদন্তের কথা বলে তিনি কালক্ষেপন করেন। শুক্রবার (১০মার্চ) সকাল হতে রাত ১০টা অবধি সংবাদ কর্মিরা থানায় ভীড় জমায়। সংবাদ কর্মিদের চাপে রাত ১০টার পর তথ্য দিতে বাধ্য হন ওসি আখতারুজ্জামান প্রধান।
জানা যায়;উপজেলার গোপিনাথপুর ইউপির মুচিরহাট এলাকা হতে তিন মাদক বিক্রেতাকে আটক করে বদরগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন;দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের রায়হান ইসলাম (২০),নীলফামারি জেলার সৈয়দপুর বাঙ্গালীপুরের মানিক মিয়া (২৯) ও খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগানের আঃ জলিল (৩৫)। এদের কাছ হতে ২৩ ধরনের সামগ্রি উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ইয়াবা,যৌনবর্ধক ট্যাবলেট,ফেন্সিডিলের বোতল, সাদা-কালো পাউডার, এয়ারগানের কার্তুজ,মাদক সেবনের পাইপ, তীর ৫টি, করাত ১টি, মোবাইল ৪টি, লাল কজটেপ ২টি, মটর বাইকের চাবি সহ বিভিন্ন ধরনের সামগ্রি। যদিও গ্রেফতারকৃতদের গত বৃহঃস্পতিবার (৯মার্চ) রাতে আটক করে পুলিশ। এ ঘটনায় রংপুর হতে ওসি ডিবি জাহিদুর রহমান চৌধুরি, শরিফুল ইসলাম ডিএসবি (জেলা বিশেষ শাখা) পরিদর্শনে আসলেও এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে তারা রাজি হননি। ঘটনাটি গত শুক্রবার সকালে সংবাদকর্মিদের নজরে এলে তারা থানায় ভীড় জমায়। কিন্তু বদরগঞ্জ থানার ওসি তদন্তের দোহাই দিয়ে রাত ১০টার পর সাংবাদিকদের তথ্য প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের শনিবার (১১মার্চ) বদরগঞ্জ থানায় আটক আছেন।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান দেরিতে তথ্য দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তের স্বার্থে এমনটি করা হয়েছে। রংপরের পরিদর্শন দল বিভিন্ন নমুনা নিয়ে পরীক্ষার জন্য গিয়েছে। রেজাল্ট এলেই মাদক ও বিষ্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে।