• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুষ্টিগুন সমৃদ্ধ মিষ্টি আলু বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পুষ্টিগুন সমৃদ্ধ কমলা রঙের শাঁসযুক্ত মিষ্টি আলুর অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে শহরের অভিনন্দন কনভেশন সেন্টারে আন্তর্জাতিক আলু কেন্দ্র ও বেসরকারী সংস্থা ব্র্যাক এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বারি-৪ ও বারি-৮ জাতের কমলা রঙের শাঁসযুক্ত মিষ্টি আলুর গুনাগুন ও চাষ নিয়ে আলোচনা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল করিম, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মকবুল হোসেন, আন্তর্জাতিক আলু কেন্দ্রের কান্ট্রি ম্যানেজার মীর আলী আসগার প্রমুখ।
কর্মশালায় কৃষক, সাংবাদিক, বেসরকারী সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পরে কনভেনশন সেন্টার মাঠে মিষ্টি আলু দিয়ে তৈরী বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ