• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আওয়ামীলীগ নয় বিএনপি ভারতের দালাল-খালিদ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপি বিএনপিকে ভারতের দালাল উল্লেখ করে বলেছেন, ২০০১ সালে গ্যাস দেয়ার কথা বলে বিএনপি ভারতের সঙ্গে দালালী করে ক্ষমতায় গিয়েছিলো। আওয়ামীলীগ ভারতের দালাল নয়। বঙ্গবন্ধুর উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এদেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছেন। এতে ব্যাঘাত ঘটাতে চক্রান্তকারীরা ৭৫ এর ১৫ আগস্টের মতো আবারো হত্যাকান্ড ঘটানোর জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি’র নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, বিএনপি এখন চোরাবালিতে আটকে গেছে। আগামী সংসদ নির্বাচনে নির্বাচন না করলে বিএনপি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা বুঝতে পেরেছে যারা এতিমের টাকা মেরে খায় এবং দেশের সম্পদ লুন্ঠন করে তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায়না।
সোমবার (১৩ মার্চ) দুপুরে বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে টিআর প্রকল্পের অর্থ বিতরণ ও উপজেলার বিভিন্ন গ্রামে ৫ শতাধিক নতুন সংযোগে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাংধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান, দিপবিস-১ এর জিএম কাজি মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার রেজাউল করিম, ডিজিএম মোস্তাফিজার রহমান, সমবায় অফিসার আব্দুস সবুর, অফিসার ইনচার্জ আব্দুল মজিদ প্রমূখ। এছাড়া প্রধান অতিথি দিনাজপুর-বিরল-পাকুড়া-রাধিকাপুর (স্থলবন্দর) সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, বিরল উপজেলা পরিষদে ডিজিটাল সেন্টারের উদ্বোধন, কাঞ্চন মোড়, বুনিয়াদপুর মোড় ও পাকুড়া মোড়ে পৃথক কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ