• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বাগেরহাট: বাগেরহাটে মাকে হত্যার দায়ে তার ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন মঙ্গলবার দুপুরে এই রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামি হলেন- কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. উজ্জ্বল শেখ।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সীতা রানী দেবনাথ ও আসামিপক্ষে ছিলেন মো. মনিরুজ্জামান।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২ জুন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে মো. উজ্জ্বল শেখ কোদাল দিয়ে তার মা শাহিদা বেগমের দুই হাতের নয়টি আঙুল কেটে ফেলেন। এতে শাহিদার অনেক রক্তক্ষরণ হয়। এলাকাবাসী শাহিদা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় ফজলুর রহমান ছেলে উজ্জ্বল শেখকে আসামি করে কচুয়া থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) বোধন চন্দ্র বিশ্বাস একই বছরের ৬ নভেম্বর উজ্জ্বল শেখকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক উজ্জ্বল শেখকে মৃত্যুদণ্ডাদেশ ও দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ