• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মার্কিন অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য

বিনোদন  ডেস্ক: এক সময়ে ছিলেন স্ট্রিপার। লাস্যময়ী ভঙ্গিতে নিজের পোশাক খুলতে খুলতে মনোরঞ্জন করতেন উপস্থিত দর্শকদের। বর্তমানে তিনি নামজাদা মডেল এবং অভিনেত্রী। কিন্তু মার্কিন তরুণী অ্যাম্বার রোজ শুধুমাত্র তার কাজের জন্যেই আলোচনার কেন্দ্রে থাকেন, তা নয়। তাঁর বিস্ফোরক মন্তব্যও অনেক সময়ে বিতর্কের ঝড় তোলে। সম্প্রতি তেমনটাই ঘটেছে।

‘অ্যাম্বার রোজ শো’-এর সেটে তিনি জানিয়েছেন, ক’জন পুরুষের সঙ্গে তিনি বিছানায় গিয়েছেন, তিনি নিজেও নাকি জানেন না। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নিজের সম্পর্কে কথা বলতে গিয়ে অ্যাম্বার বলেন, আমার বয়স ৩২ বছর। অনেক পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছি আমি। সেই পুরুষের সংখ্যা ঠিক কত, তা গোনার মতো সময় আমার নেই। এক সময়ে মার্কিন র‌্যাপ গায়ক কেনি ওয়েস্টের প্রেমিকা ছিলেন অ্যাম্বার। পরে আর এক র‌্যাপার উইজ খালিফার সঙ্গে বিয়েও হয় তাঁর। দু’জনের ছাড়াছাড়ি হতেও অবশ্য সময় লাগেনি।

তবে অ্যাম্বারের এই স্বীকারোক্তি বুঝিয়ে দিচ্ছে যে, কেনি আর উইজ ছাড়া আরও বহু পুরুষ এসেছেন তাঁর জীবনে। অ্যাম্বার অবশ্য এই স্বীকারোক্তির পাশাপাশি এ কথাও মনে করিয়ে দিয়েছেন যে, নারীর একাধিক সঙ্গীকে সমাজ সর্বদাই খারাপ চোখে দেখে। অন্য দিকে পুরুষের একাধিক সঙ্গিনী থাকাকে তার বীরত্বের বিষয় বলে মনে করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ