• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডা. নুসরাতের চিকিৎসার জন্য কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা: বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাতের চিকিৎসার জন্য ১কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বুধবার সকালে তার কার্যালয়ে ডা. নুসরাতের কাছে উক্ত টাকার একটি চেক হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী নিজের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা দিয়েছেন। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন।
ডা. নুসরাত ২০১৬সালের ১৯অক্টোবর রাজধানীর হোটেল রেডিসন ব্লু হোটেলে একটি ওয়ার্কশপে যোগ দিতে যাওয়ার সময়ে হোটেলটির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তিনি তার মুখ, মাথা ও ব্রেনে আঘাত পান। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৮ অক্টোবর চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়। প্রধানমন্ত্রী এর আগে তার চিকিৎসার জন্য তার কল্যাণ ও চিকিৎসা তহবিল থেকে ২০ লাখ টাকা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ