সিসি নিউজ: নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী এলাকায় রোলারের চাপায় জামির উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত ৯টায় নীলফামারী ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে। জামির উদ্দিন ঠাকুরগাঁও এলাকার আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, জামির রাতে ট্রাক্টরে করে তরনীবাড়ী এলাকা অতিক্রম করছিল। এসময় ট্রাক্ট্ররটি রাস্তার পাশে থাকা রোড রোলারকে ধাক্কা দিলে রোলারটি চলতে শুরু করে। এসময় জামির ট্রাক্টর থেকে রাস্তায় পড়ে যায়। এক পর্যায়ে জামির ওই রোলারের নিচে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।