চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োযিত আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরন করা হয়।
সার বিতরন উদ্ধোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রাব্বানী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো:আইয়ুবুর রহমান শাহ্ ,উপজেলা কৃষি অফিসার মো মাহমুদুল হাসান, কৃষি সম্পসারন কৃষিবিদ মো: শরিফুল ইসলাম, কৃষি সম্পসারন বিভাগের উপ-সহকারী বৃন্দ সহ দুই শতাধিক কৃষক কষাণীগন।
প্রতিজন কৃষক বিঘা প্রতি ৫ কেজি বীজ ও সার এবং সেচ খরচ বাবদ মোবাইল একাউন্টের মাধ্যমে ৪ শত টাকা, এছাড়া নেরিকা আউশ চাষে ১০ জন কৃষকে প্রতিজন বিঘা প্রতি ১০ কেজি বীজ ও সার এবং সেচ খরচ বাবদ ৪ শত টাকা, আগাছা দমন বাবদ ৪ শত টাকা মোবাইল একাউন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কুমড়া জাতীয় সবজির সেক্স কেরোমন ট্রাপ ব্যবহারের জন্য ৫ জন কৃষককে প্রতিজন কৃষককের জন্য ৫০ শতকের জন্য ১৮টি পট এবং ৩৬টি লিউর সরবরাহ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান জানায়, আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার কর্তৃক গৃহীত এ প্রণোদনা কর্মসূচী কৃষকের আউশ চাষে উৎসাহিত করেছে। এ কর্মসূচরি আওতায় উফশী আউশ চাষে ১৭০ জন কৃষককে প্রণোদনা প্রদান করা হয়।