• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গিবাদকে কঠোর হাতে দমন করা হবে: আইজিপি

ঢাকা: সন্ত্রাস, জঙ্গিবাদ, নব্য জেএমবি এবং তাদের নেটওয়ার্ক কঠোর হাতে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে সন্ত্রাসী, নব্য জেএমবি ও জঙ্গিদের নেটওর্য়াক এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি। সন্ত্রাসী ও তাদের সহযোগীদের গ্রেফতারে ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

দেশে ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব বা তাদের অবস্থানের প্রমাণ নেই জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পায়নি, যেখানে দেশী সন্ত্রাসী গ্রুপ বা জঙ্গি গ্রুপের সাথে আইএসের সম্পর্ক বিদ্যমান। দেশে গড়ে ওঠা সন্ত্রাসী বহিনী দেশের মধ্যে সন্ত্রাসী তৎপরতা চালানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ‘জিরো টলারেন্স’ তৎপরতার কারণে তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার সন্ত্রাসী ও জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করার উদ্যোগ নিয়েছে। সেই সাথে অন্যান্য অপরাধকেও প্রতিরোধ করা হচ্ছে।

তিনি বলেন, সরকার দেশী ও বিদেশীদের নিরাপত্তা দিতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। কূটনৈতিক এলাকার নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।

সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে বর্ণনা করে দিয়ে আইজিপি বলেন, সরকারকে দূর্বল করতে বিভিন্ন মহল সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদদ দিচ্ছে। তবে সরকার শক্ত হাতে সকল সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে সক্ষম হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ