• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্কুল ছাত্রের দ্বারা মাদকের চালান!

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট স্কুল ছাত্রের দ্বারা মাদকের চালান নির্দিষ্ট স্থানে পৌছে দেয়ার কাজ করছে।  আজ রোববার সকালে ১৫ লিটার চোলাই মদ, অটোরিক্সা ও মাদক বহনকারী স্কুল ছাত্রসহ দুই জনকে আটক করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হড়িয়াপাড়া এলাকার জছিম উদ্দিনের ছেলে অটো চালক জাহাঙ্গীর ও হাজারীহাট এলাকার ব্রাক স্কুলের ২য় শ্রেনীর ছাত্র শ্রী মিলন (৭) সৈয়দপুর শহর থেকে ১৫ লিটার চোলাই মদ নিয়ে হাজারীহাট যাচ্ছিল। পথে চিকলীবাজারে পার হয়ে তারাগঞ্জ থানার সীমানায় গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার পুলিশ তাদেরকে আটক করে। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ