• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমীর কারাগারে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ ও বিস্ফোরন ঘটনানোর মামলার একমাত্র এজাহারভুক্ত আসামী নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আজিজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের বাচ্চাই মামুদের ছেলে ও জলঢাকা আইডিয়াল কলেজের অধ্যক্ষ এবং সাবেক নীলফামারী জেলা আমীর।

আজ মঙ্গলবার দুপুরে তিনি জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। তিনি ছিলেন ওই মামলার একমাত্র এজাহার ভুক্ত আসামী। দীর্ঘ তিন বছরেও পুলিশ তাকে খুজে না পাওয়ার এ ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছিল।

জানা যায়, ২০১৪ সালে ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে জেলার জলঢাকা উপজেলার ব্রাক্ষ্মনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ, ব্যালট বাক্স ছিনতাই ও বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার উক্ত জামায়াত নেতাকে একমাত্র নামীয় আসামী করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর-০৩/১৪। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গত বছর এ মামলার চার্জশীট দাখিল করে। মামলার অপরাপর সকল আসামী আদালতে আত্মসমর্পন করে  জামিনে বেরিয়ে এলেও উক্ত জামায়াত নেতাক খুঁজে পায়নি পুলিশ। দীর্ঘ তিন বছর পর তিনি আজ আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ