• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশি শ্রমিক আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে ৩৭ বাংলাদেশি শ্রমিকসহ মোট ৩৭৬ জনকে আটক করেছে দেশটির সারওয়াক প্রদেশের ইমিগ্রেশন বিভাগ। আটক অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানায় মালয়েশিয়ান কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, শুধুমাত্র সোমবার ৭২ জন অফিসারকে নিয়ে অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ১৮ জন বাংলাদেশি রয়েছে। এই মাস ব্যাপী অবৈধদের চিহ্নিত করতে অভিযান চলবে বলেও জানানো হয়।
গত কয়েকদিন ধরে চালানো অভিযানে আটক ৩৭৬ জনের মধ্যে ৩৭ জন বাংলাদেশির পাশাপাশি ১৫৮ জন ইন্দোনেশিয়ান. ১২৭ জন চীনের নাগরিক, ৪৩ জন ভারতীয়, ৭ জন ফিলিপাইনের নাগরিক একজন শ্রীলঙ্কার নাগরিক এবং তিনজন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক।
এদের মধ্যে সোমবার অভিযান আটক ১৮ বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। দ্য বরনি পোস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ