• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকরগাছি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কারিমা খাতুন (২৫) ওই উপজেলার আব্দুর রহিমের স্ত্রী। আব্দুর রউফ (৪) ও রাকিব (২) নামের দুই সন্তানের গৃহবধু ছিল কারিমা।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রচন্ড ঝড়ের কারণে গাছের ডাল বিদ্যুতের তারের উপর ভেঙ্গে পড়লে তার ছিড়ে ওই গৃহবধূর গোয়াল ঘরের টিনের চালে প্রথমে বিদ্যুতায়িত হয় পরে গোয়ালে থাকা গাভী বিদ্যুতায়িত হলে গাভীকে বাচাঁতে গিয়ে সেও বিদ্যুতের সঙ্গে জড়িয়ে পরে। এতে তিনি গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসি বলেন বিদ্যুতায়িত হয়ে জলিল, ফিরোজ, করিমসহ বেশ কয়েকজন আহত হলেও প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সেই গাভীটিও মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ