• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা মামলার অগ্রগতি জানে তার পরিবার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের আলোচিত হত্যাকান্ড ধর্মান্তরিত খৃষ্টান ও মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যার ১ বছর আজ। ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাত ভ্রমনের সময় নিজ বাড়ীর সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খৃষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এসময় হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। হত্যাকান্ডের ১ বছর পেরিয়ে গেলেও বিচারের অগ্রগতি সম্পর্কে কিছুই জানে না তার পরিবার।
পুলিশ সুত্র জানায়, গত বছরের ৭ নভেম্বর কুড়িগ্রামে ধর্মান্তরিত খৃষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় ১০ জেএমবি সদস্যকে অভিযুক্ত করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট দাখিল করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এম এ ফারুক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশীট জমা দেন।
আসামীরা হলেন জেএমবি সদস্য খাইরুল ইসলাম (২২), মোঃ শফিউল আলম (১৯), মুহাঃ নজরুল ইসলাম (২৬), মোঃ জাহাঙ্গীর (২৫), সাদ্দাম হোসেন ( ২০), মোঃ রিরাজুল ইসলাম (৩০), মোঃ গোলাম রব্বানী (২২), মোঃ হাসান ফিরোজ (২২), মোঃ আবু নাসির (২০) ও মোঃ মাহাবুব হাসান মিলন (২৮)।
মামলার ১০ আসামীর মধ্যে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ আসামী ইতিপুর্বে হোলি আর্টিজানে খাইরুল ইসলাম, শোলাকীয়ার ঘটনার আসামী হিসেবে নান্দাইলে মোঃ শফিউল আলম এবং রাজশাহীতে মুহাঃ নজরুল ইসলাম পুলিশের গুলিতে নিহত হয়। সর্বশেষ ঢাকার বেরিবাঁধ এলাকায় পুলিশের বন্দুক যুদ্ধে নিহত হয় সাদ্দাম। বাকী ২ আসামী এখনও পলাতক রয়েছে।
আটককৃতরা হলেন, মোঃ মাহাবুব হাসান (২৮), মোঃ আবু নাসির (২০), মোঃ হাসান ফিরোজ (২২) ও মোঃ গোলাম রব্বানী (২২)।
নিহত হোসেন আলীর পুত্র রাহুল আমিন আজাদ জানান, ১ বছর আগে আমার বাবা মুক্তিযোদ্ধা হোসেন আলী নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হলেও মামলার অগ্রগতি সর্ম্পকে আমরা কিছুই জানি না। শুধু লোক মুখে শুনেছি কিছু আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। কিছু আসামী মারা গেছে এবং কিছু আসামী পলাতক রয়েছে। যাই হোক না কেন আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, হোসেন আলী হত্যা মামলার এজাহার ভুক্ত ১০ আসামীর মধ্যে ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ আসামী বিভিন্ন সময় বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। তবে পলাতক ২ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বুড়ি তিস্তা নদীকে রক্ষার দাবিতে সাইকেল র‌্যালী
কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদীকে রক্ষার দাবিতে সাইকেল র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উলিপুর প্রেস ক্লাব এবং রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি যৌথভাবে এই কর্মসূচি’র আয়োজন করে।
মঙ্গলবার সকাল ১১টায় উলিপুর শহীদ মিনার এলাকা থেকে সাইকেল র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। র‌্যালীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
পরে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, উলিপুর উপজেলা সদরের ভিতর দিয়ে প্রবাহিত বুড়ি তিস্তা নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি। এরফলে মরে গেছে নদী। এখন শুকিয়ে যাওয়া নদী দখলের পাঁয়তারা চালানো হচ্ছে। এজন্য এই পাঁয়তারা বন্ধসহ নদী খননের দাবি জানান তারা।

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শপথ অনুষ্ঠিত
কুড়িগ্রামে ২ শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মাদক ব্যবসা ও মাদক সেবন না করার শপথ গ্রহন করেছে।
সোমবার সন্ধায় পুলিশ বিভাগের উদ্যোগে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী এ শপথ ব্যাক্য পাঠ করান। এসময় জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম, মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবু রায়হানসহ জেলার ৯ থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
জেলার ৯ উপজেলার ২ শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন।
পুলিশ সুপার মেহেদুল করিম জানান, মাদকসেবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ