• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ৭ জুয়াড়ির ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

সিসি নিউজ: নীলফামারীর ডোমার থানা পুলিশ শহরের কাঁচা বাজার থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই কাঁচাবাজারের একটি সমিতির ঘর থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদ আলীর নির্দের্শে এসআই আরমান আলীর নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই কামাল হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার চিকনমাটি গ্রামের পানাতি পাড়ার সিরাজুল ইসলামের পুত্র জসিয়ার রহমান (২৬), দোলা পাড়ার আব্দুল গাফ্ফারের পুত্র আল আমিন (২৩), পল্টন পাড়ার দুলাল হোসেনের পুত্র আকতার হোসেন (৩০), নামাজি পাড়ার মৃত মোসলেম উদ্দনের পুত্র আবুল কালাম (৩২), কলেজ পাড়ার করিম ফকিরের পুত্র আবু কালাম (৪৫), একই পাড়ার জামাল উদ্দিনের পুত্র বেলাল হোসেন (২৮) ও মৃত জোতিষ শীলের পুত্র রিপন চন্দ্র শীল (৪২)।

পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফুয়ারা খাতুন প্রত্যেককে তিন দিনের করে কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ