• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে গম শষ্য কর্তন অনুষ্ঠিত

সিসি নিউজ: নীলফামারী সৈয়দপুরে গম শষ্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২১ মার্চ দুপুরে কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের কৃষক আহসানুল হক বাবু গম ক্ষেতে শষ্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সফল কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীজ প্রত্যায়ন এজেন্সি ও অর্থ প্রশাসনের পরিচালক খায়রুল বাসার। প্রধান অতিথি ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জিএম ইদ্রিস আলী। বক্তব্য রাখেন ডাঃ নরেশ চন্দ্র বর্মণ গম গবের্ষনা কেন্দ্র, শাহ আলম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার হুমায়রা মন্ডল, অতিরিক্ত কৃষি অফিসার শাহীনা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহেদুল ইসলাম জাহিদ, পাবনার সফল কৃষক শাহাজাহান আলী বাদশা, আহসানুল হক বাবু, কাকলী খান প্রমুখ। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল পুষ্টি বাড়াও গমের ফলন বাড়াও জৈব কৃষি ও উন্নত প্রযুক্তিতে উৎপাদিত গম শষ্য চাষ করুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেটের এবি কৃষি প্রকল্পের স্বত্তাধীকারী আব্দুল বাসিদ সেলিম। অনুষ্ঠানে সহযোগিতা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা বাসু দেব দাস, আশাদুজ্জামান আশা ও এনামুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের হয়ে এই প্রথম কৃষক বাবু গমের চারা রোপন করে আলোড়ন সৃষ্টি করেছেন। সারা বাংলাদেশে পর্যায়ক্রমে ছড়িয়ে পড়বে এ পদ্ধতি। প্রতি বিঘায় গমের ফলন হয়েছে ১৪ মন। যা দেশীয় গম চাষের চেয়ে অধিক ফলন হয়েছে এবং ব্যায়ও কম হয়েছে। অনুষ্ঠান শেষে বিকালে সৈয়দপুর সিএনবি রেষ্ট হাউজের কনফারেন্স রুমে বিভিন্ন ফল ও শষ্যের বীজ প্রদর্শনের আয়োজন করা হয়। এতে অতিথিসহ বিভিন্ন জেলার কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ