• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাগুরায় ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাগুরা: ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কুছন্দি এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে ৫টার দিকে পিকআপ ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই পিকআপ ভ্যানের চালক ও হেলপার।
মাগুরা হাইওয়ে পুলিশের এস আই আব্দুর রউফ জানান, ভোর পাঁচ টার দিকে হাইওয়ে সড়কের কুছন্দি এলাকায় মাগুরা থেকে-ফরিদপুরমুখী একটি বালু ভর্তি  ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের হেলপার মারা যায়। মুমূর্ষা অবস্থায় চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে ভর্তির কিছু সময় পর  পিকআপ চালক আবু হানিফ (৩০) এর মৃত্যু হয়।
নিহত আবু হানিফ নারায়ণগঞ্জের মধ্য সস্তাপুর গ্রামের লাল মিয়ার ছেলে। পকেটে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে তার পরিচয় জানা গেলেও নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনা কবলিত ট্রাক-পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। লাশ দুটি সদর হাসপাতালে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ