• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণহত্যা দিবস উদযাপনে নীলফামারীতে আ’লীগের কর্মসুচী

নীলফামারী প্রতিনিধি: ২৫মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে জেলা আওয়ামীলীগ।
চৌরঙ্গি মোড়ে দলীয় কার্যালয়ে সভায় কর্মসুচী প্রণয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। কর্মসুচীর মধ্যে রয়েছে শহরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ও নীলফামারী সরকারী বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি এবং আলোচনা সভা।
জেলা আ’লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ জানান, স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী কলেজ বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কর্মসুচী প্রণয়ন সভায় প্রবীণ আ’লীগ নেতা এ্যাড. জোনাব আলী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সহিদুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবিদ, যুবমহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী, মহিলা আ’লীগের সভাপতি রাবেয়া আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু জানান, প্রথমবারের মত দেশব্যাপী গণহত্যা দিবস উদযাপনে দলীয় ভাবে কর্মসুচী আয়োজনে সব পর্যায়ের নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছিলো কিন্তু অনেকে আসেন নি।
নেতা কর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করার লক্ষে কিছু নেতা কাজ করছেন বলে অভিযোগ করেন হাফিজুর রশিদ মঞ্জু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ