চিরিরবন্দর প্রতিনিধি:দিনাজপুরের চিরিরবন্দরে হাতবোমা ও উগ্র মতবাদের জিহাদী বইসহ ‘জেএমবি’র দু’সদস্যকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, চিরিরবন্দর উপজেলার রানীরবন্দও নশরতপুর এলাকায় বৃহস্পতিবার রাত ১২টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চিরিরবন্দরের মাছুয়াপাড়া গ্রামের মানিক হোসেন (২৭) ও একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জাকির হোসেন (৩০) ।
ওসি মনিরুজ্জামান বলেন, জেএমবির কয়েকজন সদস্য রানীরবন্দর এলাকায় নাশকতার পরিকল্পনা করছে গোপনে এমন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ১০টি হাতবোমা, চাপাতি ও বেশকিছু জিহাদি বইসহ দু’জনকে আটক করা হয়।