• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন গত ২৭ মার্চ সন্ধ্যায় স্থানীয় পাঁচ তারকা হোটেল সেরিনায় এক সংবর্ধনার আযোজন করে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হ্ইাকমিশনার তারিক আহসান ও তার পত্নী দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান সরকারের ফেডারেল শিক্ষা, প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষার মান বিষয়ক প্রতিমন্ত্রী মুহাম্মদ বালিঘ উর রহমানসহ জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় সঙ্গীত পরপর বাজানো হয়। অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের হ্ইাকমিশনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এরপর, দিবসটি উপলক্ষে হাইকমিশনার শিক্ষা প্রতিমন্ত্রী এবং সার্কভুক্ত দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণকে সাথে নিয়ে কেক কাটেন।
হাইকমিশনার তারিক আহসান তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
তিনি মন্তব্য করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে বাংলাদেশ নিজেকে আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে একটি দায়িত্বশীল ও প্রগতিশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ আজ তার উদার ও মধ্যপন্থি নীতির কারণে এবং নিরস্ত্রীকরণ ও বিশ্বশান্তি , ভাষার অধিকার, জলবায়ু পরিবর্তন, অটিজমসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার একটি দেশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিবেচিত হচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, দেশের সাফল্য-গাঁথা আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকে অর্থবহ করে তুলেছে।
অনুষ্ঠান চলাকালে একটি বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও দেশাত্মবোধক গানের ওপর ভিত্তি করে বাংলাদেশি শিশুদের পরিবেশিত নৃত্য অতিথিদের বিমোহিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ