• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্বাধীনতা স্মৃতি পদক পেলেন সাংবাদিক শাহী

সিসি নিউজ: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  স্বাধীনতা স্মৃতি পদক-২০১৭ পেলেন চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাকে এই স্বাধীনতা স্মৃতি পদক-২০১৭ দিয়েছে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র।
রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ২৩ মার্চ সন্ধায় এ পদক প্রদান করা হয়। কিন্তু সাংবাদিক শাহ্ আলম শাহী শারীরিক অসুস্থ্যতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তাকে ২৮ মার্চ ডাক (কুরিয়ার) যোগে এ পদক ও আনুসাঙ্গিক উপহার বাসায় প্রেরণ করেছে পদক প্রদান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ওইদিন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বাস্তহারা লীগ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জেল হোসেন বাবু। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান আলোচক ছিলেন, সিআইডি’র ডিআইজি  বি.এল দাশ। কবি ও গীতিকার প্রাকৃতজ শামিম রুমি টিটনের সভাপতিত্বে “মুক্তিযুদ্ধেও চেতনায় দেশ গড়তে নতুন প্রজন্মের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মমতাজ খানম, ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাসুদা আখতার, অপরাধ বিচিত্রার সম্পাদক এস.এম মোরশেদ, দৈনিক কালের ছবির সম্পাদক জাহিদুল ইসলাম, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি রবিউল হোসেন রবি, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের সভাপতি মো. সাহিদুল ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য, সাংবাদিক শাহ্ আলম শাহী চ্যানেল আই, দৈনিক মানবজমিন এবং রেডিও আমার এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উন্নয়ন সংস্থা “সিসিডি-বাংলাদেশ” এর আঞ্চলিক সমন্বয়কারী, “জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন” এবং মানবাধিকার সংস্থা “আইন সহায়তা ও পরিবেশ সংরক্ষণ কেন্দ্রে’র “সমন্বয়ক”  হিসেবে দায়িত্বে রয়েছেন।
সম্প্রতি সাংবাদিক শাহ আলম শাহী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  জাতীয়সহ বেশ কিছু পুরস্কার  অর্জন করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ