সিসি নিউজ: ফেসবুকে নিন্দার ঝড় বইছে সৈয়দপুরের পরিচিত মুখ নুরুজ্জামান জোয়ারদারের কবিতা ‘ওপরওয়ালা’ নিয়ে। সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘সাফ জবাব ‘ পত্রিকায় গত ২৮ মার্চ’ ২০১৭ সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছে। ১৬ চরণের ওই কবিতার ১২ নং চরণে কবি উল্লেখ করেছেন ‘নিস্ক্রিয় নিরাকার ওপরওয়ালা থাকছেন অধরা’। চরণটিতে ওপরওয়ালাকে নিস্ক্রিয় বলায় ধর্মপ্রাণ মানুষ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ফেসবুক ভিত্তিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর ফেসবুক পাতার এডমিন নওশাদ আনসারী সর্বপ্রথম ফেসবুক বন্ধুদের কাছে তুলে ধরেছেন বিষয়টি। তার টাইমলাইন সার্চ করে দেখা গেছে অল্প সময়ের মধ্যে ওই লেখাটি অসংখ্য বন্ধু শেয়ার করার পাশাপাশি চলছে মন্তব্যের ঝড়। এদের মধ্যে সাব্বির আলম, হায়দার আলী এমাদী, মিথুন হাসান আয়ান, আশরাফুল হক বাবু, আনোয়ার রেজা আশরাফী, আকরাম হোসেন, আজিম খান, সাব্বির আত্তারী, জাহাঙ্গীর আলম, সালমান হাবিব, তাওহিদ রেজভী, শাহাদত হোসেন, বাবু শেখ, সোহেল চৌধুরী, সালমান হাবিব, প্রিতম, রকিবুল ইসলাম, আসিফ আশরাফী, উমর আশরাফী, রিদওয়ান আশরাফী, জুনায়েদ আল হাবিব, কুতুব উদ্দিন, ফাহিম ক্বাদেরী, কেয়াম আপন, এজাজুল হক, শামস উদ্দিন, সাদিক আহমেদ, খুরশীদ জামান কাকন, শফি রহমান মধু, মো. রায়হান, আসিফ খান, মো. ইহসান, সাজেদুর রহমান লোহানী, তাফসিরুল ইসলাম লেখকের বিচার দাবি করেছেন। অনেকে লেখকের মন্তব্য ও ব্যাখ্যা জানতে চেয়েছেন। আবার অনেকে পত্রিকাটিকে নিয়ে বিরুপ মন্তব্য করেছেন।
অপরদিকে লেখক নুরুজ্জামান জোয়ারদার ফেসবুক পাঠকের মন্তব্যের জবাব তাঁর ফেসবুক টাইমলাইনে দিয়েছেন। প্রথম দফায় ২৯ মার্চ রাতে তিনি উল্লেখ করেছেন, ‘ আমি ওপরওয়ালা কবিতায় কারো ধমীয় অনুভূতিতে আঘাত করতে চায়নি। কেউ আঘাত পেলে আললার (আল্লার) ওয়াসতে মাফ করে দিবেন।’ দ্বিতীয় দফা ৩০ মার্চ সকাল ১১টা ১৮ মিনিটে টাইমলাইনে উল্লেখ্য করেছেন, ‘ ভগবান গড আল্লা কোনো ধরমের (ধর্মের) কথা বলা হয়নি। প্রতারক শিখখিতরা (শিক্ষিতরা) য়ে ভাবে ওপরওয়ালা শবদটি (শব্দটি) ব্যবহার করে তাই লেখা হয়েছে। কারো াঅনুভূতিতে (অনুভূতিতে) লাগলে খমা (ক্ষমা) চাই। আশা করি খমার (ক্ষমার) উদারতায় ধন্য করবেন।