• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে তিন জেএমবি সদস্য গ্রেফতার

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে দেবীগঞ্জ ও কালিগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- দেবীগঞ্জ উপজেলা শহরের সবুজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রাজ্জাক (২২), একই উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ এলাকার আব্দুর রহমানের ছেলে মমিনুল ইসলাম (৩৫) এবং পামুলী ইউনিয়নের অলিউদ্দিনের ছেলে নুর আলম (৪০)।
দেবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু খায়ের অভিযান চালিয়ে ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতরা জেএমবি সদস্য। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ