• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপুল ভোটে জয়া সেনগুপ্তা জয়ী

সুনামগঞ্জ : সুনামগঞ্জ-২ ((দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে বেসরাকরিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে রাত পৌনে ১০ টায় সুনামগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার এস এম এজহারুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, দিরাই ও শাল্লা উপজেলার ১১০টি কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা মোট ৯৫ হাজার ৯ শত ৯৫ ভোট পেয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী সিংহ প্রতীকে নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন পেয়েছেন ৪০ হাজার ৯ শত ২৯ ভোট।

এ আসনে দু’টি উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১০টি কেন্দ্রে ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯১ জন পুরুষ ও ১ লাখ ২২ হাজার ৬৪০ জন নারী ভোটার।

উল্লেখ্য, চলতি বছর ৫ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত পরলোক গমন করেন। তার মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। গত ২০ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বচানের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই মোতাবেক বৃহস্পতিবার এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ