• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবী ও জুয়াড়ীর জেল

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মাদকসেবন ও জুয়া খেলার অপরাধে ৬ যুবককে ৩ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্র্যাম্যমান আদালত। শনিবার ভ্র্যাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী অপরাধ প্রমাণিত হওয়ায় ওই যুুবকদের পৃথক পৃথকভাবে কারাদন্ড প্রদান করেন।

থানা সুত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে সৈয়দপুর শহরের জসিম বাজার সংলগ্ন ফাইলেরিয়া হাসপাতাল এলাকায় কয়েকজন যুবক জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার পুলিশ ওই স্থানে হানা দিলে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে শহরের আদানী মোড় এলাকার সরমংগলা নদীর পাড় থেকে দুই  জুয়াড়ীকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যককে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- নিয়ামত আদানী মোড় এলাকার এসাহাক আলীর ছেলে আনিছুর রহমান (৩৬), সরকার পাড়া গ্রামের হাকিমুল হকের ছেলে এমতাজুল (১৯), মুন্সিপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে আকাশ (২৫), পুরাতন বাবুপাড়া এলাকার আইনুল হকের ছেলে দিলদার (১৮)। অপরদিকে একই দিনে মাদক সেবনকালে দুই যুবককে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। পরেদিন তাদের ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো বাঙ্গালীপুর এলাকার আজিজার রহমানের ছেলে হাসিনুর রহমান (৩০), একই এলাকার মৃত: কছিম উদ্দিনে ছেলে মোক্তার হোসেন (২৯)। দন্ডপ্রাপ্তদের শনিবার নীলফামারী জেলা হাজতে প্রেরণ করা হয়। একাধিকবার কামারপুকুরে জুয়ার আড্ডায় হানা দিয়ে জেল জরিমানা করায় কামারপুকুরবাসী থানার অফিসার্স ইনচার্জ আমিরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার্স ইনচার্জ আমিরুল ইসলাম জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে থাকবে। যে কোন মূল্যেই সৈয়দপুরকে মাদক ও জুয়া মুক্ত করা হবে। ইতিমধ্যেই মাদক ও জুয়ার  বিভিন্ন আড্ডা ভেঙ্গে গেছে। এসব বন্ধে সর্বসাধারণকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন অফিসার্স ইনচার্জ আমিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ